ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০ বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ ঢাকার দুই সিটির আবর্জনা পরিষ্কারে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় শনিবার এ চলমান কর্মসূচির পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

এ সময় বক্তব্যেে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। জলাবদ্ধতা দূর করতে ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে কাজ করলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জকে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারব।

অভিযানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাশয় পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির

আপডেট সময় : ০২:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬