ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা পশু কোরবানির সঙ্গে নিজেদের লোভ-লালসাকেও কোরবানি দিতে হবে’: ডিসি জাহিদুল ইসলাম ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পবিত্র ঈদুল আজহার আগের রাতে ২৭-৫-২৬ইং বোধবার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও ফল বিতরণ করেছে বুবলী যুব কল্যাণ সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলি আক্তারের উদ্যোগে ও আয়োজনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে এ খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু। এ সময় সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুবলি আক্তার বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন ঈদের রাতে অন্তত একবেলা ভালো খাবার খেতে পারে, সে চেষ্টা থেকেই এ আয়োজন। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সারা বছরই মানবিক কাজ চালিয়ে যেতে চাই।

প্রধান অতিথি শফিকুল ইসলাম আরজু বলেন, বুবলী যুব কল্যাণ সংস্থার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। সাংবাদিক সমাজ সবসময় মানবিক কাজের পাশে থাকবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ঈদের খুশি ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী

ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা

আপডেট সময় : ১২:২৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬