ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

নারায়ণগঞ্জে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাল বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃ শাহ আলম নারায়ণগঞ্জ : তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্ব আশেকে রাসূল (সা.) হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুদানকৃত শীতবস্ত্র (কম্বল) শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে সংগঠনের উদ্যোগে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নিজ হাতে উপকারভোগীদের মাঝে কম্বল তুলে দেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের চাঁনমারি আর্মি মার্কেট সংলগ্ন ফাউন্ডেশনের সভাপতির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল মানবিক আবহ ও সহমর্মিতার দৃশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীর বাংলা’র সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, স্বদেশ কাগজের ব্যবস্থাপনা পরিচালক দৌলত হোসেন আবির, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি কাজী আনিসুল হক হীরা এবং বাংলাদেশের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। এক নারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এত শীত চলে গেল, কেউ একটি কম্বল দেয়নি। আগে জনপ্রতিনিধিরা দিতেন, এবার কেউ খোঁজ নেয়নি।”

এক ভবঘুরে ব্যক্তি বলেন, “প্রচণ্ড শীতে রাতে ঘুমাতে পারিনি। কেউ কম্বল দেয়নি। আপনারাই পাশে দাঁড়ালেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।”

এ সময় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অতীতেও ফাউন্ডেশন নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

নারায়ণগঞ্জে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটাল বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

আপডেট সময় : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬