ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যশোর বোর্ড এইচএসসি প্রথম দিনেই অনুপস্থিত ২ হাজার ৭৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২ টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার, চোলাই মদসহ আটক ২ টেকনাফ নাফ নদীপথে পাচারের সময় ৬০ হাজার ইয়াবা উদ্ধার সিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর প্রতারক জগতের শিরমনি মনির এখনো বীরদর্পে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কুসুমপুরা কবরস্থানে অচেতন নারী, হাসপাতালে নিতেই মৃত্যু? কলাবাগানে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের রহস্য উদ্ঘাটন, হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: সাহিত্য জোট নারায়ণগঞ্জের নিয়মিত মাসিক সাহিত্য সভা শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও লেখকরা অংশগ্রহণ করেন।

সভায় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন এবং সাহিত্যচর্চা, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাহিত্য বিকাশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ শামীম।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কবি ও লেখক আবদুর রহমানের পৃষ্ঠপোষকতায় সাহিত্য জোট নারায়ণগঞ্জ কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. আবদুর রহমানকে আহ্বায়ক এবং এস এ শামীমকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রনজিৎ মোদক, মিয়া মোহাম্মদ আব্দুল মজিদ এবং সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কাজী আনিসুল হক, কামাল সিদ্দিকী, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী, এস এম সাহাবুদ্দিন, সুদত্ত রঞ্জন বড়ুয়া, মতিউর রহমান ফারুক, লাইলা আরজুমান শিউলী, মৃদুল সাহা, সায়মন আহাম্মদ ও সালাউদ্দিন আমির।

সভায় মোট ২৭ জন কবি ও লেখক তাঁদের স্বরচিত লেখা পাঠ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন উপস্থিত সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মাসিক সাহিত্য সভায় সাহিত্য জোট নারায়ণগঞ্জের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ১০:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬