ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

বরুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পর্নোগ্রাফি মামলার আসামিসহ ৫ জন আদালতে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম: কুমিল্লার বরুড়া থানা পুলিশ পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে পর্নোগ্রাফি মামলার এক আসামিকে গ্রেপ্তার, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

বরুড়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ১ নম্বর আগানগর ইউনিয়নের আগানগর এলাকা থেকে সাকিব (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বসতঘর থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হৃদয় হোসেন (১৯) ও ফারুক (৪২) নামে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, পর্নোগ্রাফি উৎপাদন, সুবিধা আদায় ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় জয়নাল আবেদীন (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২ জুলাই) আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ ছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, পর্নোগ্রাফি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পর্নোগ্রাফি মামলার আসামিসহ ৫ জন আদালতে

আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬