ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে শুধু বাজেট বরাদ্দই যথেষ্ট নয় : অর্থমন্ত্রী সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে গোপালগঞ্জে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, মোবাইল কোর্টের সফল অভিযান বেনাপোল ও শার্শা উন্নয়নে মতবিনিময় সভা সাবিরা নাজমুলেরএমপি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ঘাটলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে – ‘তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’ :ডিসি মো: রায়হান কবির বরুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। সোনারগাঁওয়ের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে-দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও সহজে সেবা নিশ্চিত করতে হবে’ : মো:রায়হান কবির প্রভাতী ট্রেনের দাবি বৃষ্টি উপেক্ষা করে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন

গোপালগঞ্জে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, মোবাইল কোর্টের সফল অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের সুনির্দিষ্ট অপরাধে এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাগুফতা হকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এই রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য (ইয়াবা) সেবনের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী মধ্যপাড়া এলাকার ফিরোজ মোল্লার পুত্র মো: ওমর মোল্লা (৩০)-কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব খোরশেদ আলম, কোটালীপাড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুব্রত মালোর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন দৃঢ়তার সাথে জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, মোবাইল কোর্টের সফল অভিযান

আপডেট সময় : ১২:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬