ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

আইনশৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধিতে ফতুল্লা মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।আজ ১৩-৭-২৬ইং সোমবার বিকাল ৪টায় তিনি থানায় পৌঁছালে ফতুল্লা মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসাইন, ক-সার্কেল, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এবং থানার পুলিশ পরিদর্শক অপারেশনস্ আজিজুর রহমান। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং রেকর্ডপত্র, মামলার অগ্রগতি, সেবা প্রদান ও অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম খতিয়ে দেখেন। তিনি অস্ত্রাগার, হাজতখানা এবং থানার পরিচ্ছন্নতা ব্যবস্থাও পরিদর্শন করেন।এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। থানায় আসা প্রতিটি সেবাপ্রার্থীর সঙ্গে পেশাদারিত্ব ও মানবিক আচরণ করতে হবে। মামলার তদন্তে স্বচ্ছতা, গতিশীলতা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে হবে।পুলিশ সুপার আরও বলেন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে জনসেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।উল্লেখ্য, ফতুল্লা নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধিতে ফতুল্লা মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

আপডেট সময় : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬