ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে সাহায্যগ্রহীতাকে নিয়ে ক্যামেরার সামনে পোজ ও ফেসবুকে প্রচার এখন নিয়মিত দৃশ্য বরুড়ায় রাজাপুরের আফসানা ইসলাম পরশীর ট্যালেন্টপুল বৃত্তি # প্রবাসী বাবার স্বপ্ন মেয়ে ডাক্তার হবেন … গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল: নাহিদ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী বন্দর থেকে অপহৃত কিশোর উদ্ধার, হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার  বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করলো বিএনপি সরকার: নাহিদ ইসলাম সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ১৪ জন গ্রেফতার, উদ্ধার ১৮১ পুরিয়া হেরোইন লালমাই উপজেলা পরিষদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে শাহ আলমকে নিয়ে তৃণমূলের জোর দাবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছালে তাকে স্বাগত জানান কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইসিএমএবি’র এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।

এদিকে, নতুন গভর্নরের নিয়োগের পর পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে।

পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী ৫ অদম্য নারী যাচ্ছেন বিভাগীয় লড়াইয়ে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দিলেন মোস্তাকুর রহমান

আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬