ক্রীড়া ডেস্ক: চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। তবে একদিন পরই শ্রীলঙ্কার কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে লঙ্কানদের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।
এতে ২০ বছর পর হকিতে শ্রীলঙ্কার কাছে হারের তেঁতো স্বাদ পেলো বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৬ সালের কলম্বো এসএ গেমসে লঙ্কানদের কাছে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে বাংলাদেশের হয়ে ১৩ মিনিটে আশরাফুল ইসলাম এবং ৪৯তম মিনিটে আমিনুল ইসলাম গোল করেন।
এর আগে, গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।
এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলগুলো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
পুল ‘বি’-তে শ্রীলংকা ছাড়াও বাংলাদেশের সাথে আরও আছে চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান।
আগামী ৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল।
বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।
প্রতিনিধির নাম 























