ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার মেরামত সম্পন্ন, স্বাভাবিক হয়েছে সব স্বাস্থ্যসেবা জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলা ও গাঁজা উদ্ধার আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত দুদকের দায়ের করা মামলায় দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী – ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিয়ার, সামুরাই ব্যাটন ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত ইয়াবা কারবারি মো. ফয়সাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল স্থানীয় কথিত ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়ি।

বিজিবির টহল দল এলাকায় প্রবেশ করলে তাদের উপস্থিতি টের পেয়ে ফয়সাল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশি শেষে বিজিবি সদস্যরা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “পলাতক মাদক কারবারি মো. ফয়সালকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬