ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার মেরামত সম্পন্ন, স্বাভাবিক হয়েছে সব স্বাস্থ্যসেবা জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলা ও গাঁজা উদ্ধার আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত দুদকের দায়ের করা মামলায় দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী – ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী – ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,মৌলভীবাজার: আগামী ১৭ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ৩য় পর্যায় বাস্তবায়নকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত এ পরিদর্শনে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত ব্যবস্থা, নিরাপত্তা পরিকল্পনা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় কর্মকর্তারা অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, আগামী ১৭ জুন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী – ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

আপডেট সময় : ১২:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬