ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার মেরামত সম্পন্ন, স্বাভাবিক হয়েছে সব স্বাস্থ্যসেবা জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলা ও গাঁজা উদ্ধার আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত দুদকের দায়ের করা মামলায় দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী – ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:  নির্ধারিত সময়ের আগেই নীরবে হাসপাতালে পৌঁছে আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোববার সকালে নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন উপলক্ষে তিনি এ পরিদর্শন করেন।

হাসপাতালে প্রবেশের পর মন্ত্রী উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের নাম ধরে ডাকতে শুরু করেন। উপস্থিতি যাচাইয়ের সময় কয়েকজনের অনুপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক অসংগতি তার নজরে আসে। এ সময় তিনি হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন এবং সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়।”

পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের নবনির্মিত আইসিইউ বেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর আকস্মিক সফরের খবরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তাৎক্ষণিক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে, হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরাও স্বাস্থ্যসেবার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে জেলার শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নতমানের সংকটাপন্ন চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে। তিনি আরও বলেন, মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে এজন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে আধুনিক সংকটাপন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জরুরি পরিস্থিতি ও সম্ভাব্য মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়বে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি ইআরপিপি প্রকল্পের লক্ষ্য হলো স্বাস্থ্যখাতে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং মহামারিসহ বিভিন্ন দুর্যোগে প্রস্তুতি জোরদার করা।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এমপি, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলার সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬