ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন বিজিবি সদস্যরা যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার মেরামত সম্পন্ন, স্বাভাবিক হয়েছে সব স্বাস্থ্যসেবা জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলা ও গাঁজা উদ্ধার আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত দুদকের দায়ের করা মামলায় দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা

বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ ১৪৩৩ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, নারায়ণগঞ্জ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার ১৪ জুন বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটরিয়ামে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রচনা, চিত্রাংকন, কুইজ, বইপাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইপাঠ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের মনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব।

জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা এস এম জহিরুল ইসলাম বলেন , দিবসগুলোর তাৎপর্য তুলে ধরতে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীরা তাদের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, সুধীজন ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

আপডেট সময় : ১০:০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬