ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন বিজিবি সদস্যরা যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার মেরামত সম্পন্ন, স্বাভাবিক হয়েছে সব স্বাস্থ্যসেবা জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলা ও গাঁজা উদ্ধার আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত দুদকের দায়ের করা মামলায় দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা

বিজিবি সদস্যরা যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা প্রায় ৫ হাজার (৪ হাজার ৮৩৭) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বাসযাত্রীকে আটক করেছে।

রোববার (১৪ জুন) বিকালে যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আক্তারুল ইসলাম এবং যশোর সদর উপজেলার দোহাকুল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে রোকনুজ্জামান।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার বিকালে একটি বাসে করে দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

বিজিবি সদস্যরা যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেট সময় : ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬