মোঃ আমিনুল ইসলাম: সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ সাতটি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।
এসবিএসি ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান।
সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ সাতটি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।
সভায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, পরিচালক একেএম দেলোয়ার হোসেন ও মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মইনুল কবির সভায় অংশ নেন।
এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়াসহ বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) তৌহিদুর রহমান।
ব্যাংকের আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। একই সময়ে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ প্রবৃদ্ধি। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০২ কোটি টাকা।
সভায় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাত গত কয়েক বছরে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসবিএসি ব্যাংক সেসব সীমাবদ্ধতা মোকাবেলা তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে পেরেছে। এ ব্যাংকে কখনো তারল্য সংকট হয়নি, এ জন্য গ্রাহক তার চাহিদামতো অর্থ উত্তোলন করতে পেরেছে।
তিনি বলেন, এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করায় আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেন, এসবিএসি ব্যাংকে গ্রাহকের আমানত সম্পূর্ণ নিরাপদ, এ জন্য সবাইকে এসবিএসি ব্যাংকের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 


















