ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে স্কুলের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইমরান নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযুক্ত শিক্ষক ইমরান উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা এবং বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশু ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ক্লাস চলাকালে সহকারী শিক্ষক মো. ইমরান কৌশলে শিশুটিকে স্কুলের টয়লেটে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার স্কুলে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় শিশুটির গোপনাঙ্গে তীব্র যন্ত্রণা শুরু হলে বিষয়টি মায়ের নজরে আসে। একপর্যায়ে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় শিশুটি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনা জানার পর ঘটনাস্থল ও ভুক্তভোগী শিশুর বাড়ি পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত পেয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬