ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক কক্সবাজারে বাসে ১৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ নিরাপদ পর্যটন নিশ্চিতে কক্সবাজারে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে মতবিনিময় মৌলভীবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ ডিসি জাহিদের উদ্যোগ অনুসরণের আহ্বান জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় যুবকের এক বছরের কারাদণ্ড নোয়াপাড়া চা বাগানে মজুরি পাননি, হতাশ চা শ্রমিকরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বেনাপোলের আবুল হোসেনের হেরোইনের মামলায় যাবজ্জীবন

জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া পৌরসভার আদর্শ পাড়া–শুশুন্ডায় অবস্থিত জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসার উদ্যোগে সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, বিকাল ৪টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুফতী মনজুর মুজিব।
অনুষ্ঠানে মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষায় মেধাতালিকায় ‘মুমতাজ’ (স্টার মার্ক) অর্জনকারী ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া কিরাআত, ৪০(চল্লিশ হাদিস), আসমাউল হুসনা (আল্লাহ তাআলার ৯৯টি নাম), সীরাতবিষয়ক প্রশ্নোত্তর ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৩৩ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে পুরস্কৃত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি ও মাদরাসার উপদেস্টা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মাদরাসার উপদেস্টা মুহাম্মদ রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আব্দুল মতিন ও মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা আবুল কালাম, মুহাম্মদ সোহাগ হোসেন, মুহাম্মদ কেফায়াত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া মাদরাসার প্রায় ৭০ জন শিক্ষার্থী ও ৫০ জন অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। অতিথি ও অভিভাবকেরা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ও ইসলামী প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মুফতী মনজুর মুজিব মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর পবিত্র জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন, তাঁর সুন্নাহ অনুসরণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, আদব-আখলাক ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।

আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার, মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়।

পরিশেষে অতিথি, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আল্লাহ তাআলা জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসার দ্বীনি শিক্ষার কার্যক্রমে বরকত দান করুন, শিক্ষার্থীদের ইলমে নাফে ও আমলে সালেহ নসিব করুন এবং এ আয়োজন কবুল করুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

জামিয়া মিফতাহুল উলূম মহিলা মাদরাসায় সীরাতুন্নবী (সা:) আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৯:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬