ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আবুল কালাম (৫২)কে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি-১৫। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উখিয়া থানার উত্তর সোনারপাড়া এলাকার মঙ্গেরটেকস্থ এলিট লাইভ ফিস রেস্টুরেন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আবুল কালাম উখিয়া থানার সোনারপাড়া এলাকার হাজী বশির উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানায় দায়ের করা মাদক মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পরে পরোয়ানামূলে গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬