মোঃ আমিনুল ইসলামঃ শিক্ষকদের দীর্ঘদিনের নিষ্ঠা ও খেদমতের স্বীকৃতিস্বরূপ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী। মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোরতাজা হাসান ফয়জী মাসুমের উদ্যোগে প্রতিষ্ঠানের যেকোনো বিভাগে ধারাবাহিকভাবে পাঁচ বছর খেদমত সম্পন্নকারী উস্তাদদের পর্যায়ক্রমে মাদরাসার নিজস্ব খরচে পবিত্র উমরাহ পালনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে পবিত্র উমরাহ সফরে রয়েছেন মাদরাসাটির পাঁচজন উস্তাদ। তাঁরা হলেন—মুফতি শাকিল আহমাদ, মাওলানা আদনান হিজবুল্লাহ, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ আনোয়ার হোসাইন ও মাওলানা আবু ওমর।
মাদরাসার লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন এসব নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁদের খেদমতের স্বীকৃতি হিসেবে এই উমরাহ সফরের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এ উদ্যোগ শিক্ষক ও প্রতিষ্ঠানের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং দীর্ঘমেয়াদি খেদমতের মূল্যায়নের একটি দৃষ্টান্ত।
আল্লাহ তাআলা সম্মানিত পাঁচ উস্তাদের উমরাহ কবুল করুন, তাঁদের সুস্থতা ও নিরাপত্তা দান করুন এবং নিরাপদে মাদরাসায় ফিরিয়ে আনুন—এমন দোয়া কামনা করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধির নাম 


















