ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা ​দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান পটিয়ায় পৌর সদরে আদালতের বিচারাধীন জায়গা বিক্রির পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ টেকনাফে ২১ হাজার ইয়াবা জব্দ বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত- মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী সভায় যোগদান শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে

মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদক, জুয়া, সীমান্তে পুশিং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪৩ বিজিবি এ সভার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানউল ইসলাম, পিএসসি।

সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার, জুয়া, অবৈধ অনুপ্রবেশ (পুশিং), চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, বরং স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্যও তিনি অনুরোধ করেন।

সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুল আলম, সহকারী পরিচালক (এডি) সামছুল আলম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, এনসিপির সভাপতি মো. হারুন রশীদ, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মো. শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, জীপ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে রামগড়ে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬