ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: পটিয়ায় সামাজিক সংগঠন মানবতার বন্ধনের উদ্যােগে ১৯ জুন শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে দক্ষিণ ঘাটা গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া হেফজখানা ও পেয়ার মোহাম্মদ শাহ এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব আয়োজন করেছে। মানবতার বন্ধন এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার বন্ধন পটিয়ার সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইদ্রিস পানু, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সংগঠক কামরুল হাসান চৌধুরী আনিস, মানবতার বন্ধন পটিয়ার সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, প্রচার সম্পাদক আবু সালেহ মো. নুর উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস.এম. আবু হেনা, সদস্য নুর হোসেন শিবলু, সংগঠক তানভীর,আলভীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন,”এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

মানবতার বন্ধন পটিয়া সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

“সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আরও সুন্দর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। মানবতার বন্ধন পটিয়া মানবসেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে।”

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল পরিবেশন করেন এবং তাদের সুস্থ, সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ কামনা করেন। আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের জন্য মানবতার বন্ধন পটিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব

আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬