ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: “যুক্তির সমীরণে, প্রাচ্যের ডান্ডি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব’ এর সেমিফাইনাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা যুক্তির লড়াইয়ে অংশ নেয়। রুদ্ধশ্বাস সেমিফাইনাল শেষে চূড়ান্ত পর্বে ওঠা প্রতিষ্ঠানগুলো আগামী ২২ জুন জেলা শিল্পকলা একাডেমিতে ফাইনালে মুখোমুখি হবে।

প্রাথমিক বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০ নং বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭৪ নং কুতুব আইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিভাগের ফাইনালে লড়বে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়।

৮ দিনব্যাপী এই বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য ‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস’। আয়োজকরা জানান, ক্ষুদে বিতার্কিকদের যুক্তির চর্চার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই পরিবেশ ও সবুজ ক্যাম্পাস গড়ার ধারণা ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

বিতর্ক উৎসব উপলক্ষে এস এম ফয়েজ উদ্দিন বলেন, “যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে। জলবায়ু সহনশীল ক্যাম্পাসের বার্তা তাদের মাধ্যমেই সমাজে ছড়িয়ে পড়বে।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিফাইনাল পর্বে ছিল তুমুল যুক্তিতর্ক। ফাইনাল ঘিরে ইতোমধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬