ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি

মোঃ আমিনুল ইসলামঃ বরুড়া বাজারে দীর্ঘদিনের যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে গতকাল শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রাস্তার ওপর গড়ে ওঠা ভাসমান দোকান, ভ্যানে পণ্য বিক্রি, যত্রতত্র গড়ে ওঠা সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড অপসারণ করা হয়।

প্রশাসনের দাবি, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে বাজার এলাকায় যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে এবং জনসাধারণ স্বস্তি ফিরে পেয়েছে।

তবে অভিযানে ক্ষতিগ্রস্ত ভাসমান ব্যবসায়ী, ভ্যানচালক ও ক্ষুদ্র উদ্যোক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই ব্যবসা বন্ধ করে দেওয়ায় অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। তারা বলেন, জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে রাস্তার পাশে ব্যবসা করতেন। এখন আয়-রোজগারের পথ সংকুচিত হয়ে পড়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, যানজটমুক্ত বাজার গড়ে তোলার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ, হকার্স কর্নার বা বিকল্প ব্যবসার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন, যাতে জনস্বার্থ ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় থাকে।

সচেতন মহল মনে করছে, বরুড়া বাজারকে স্থায়ীভাবে যানজটমুক্ত রাখতে যেমন নিয়মিত নজরদারি প্রয়োজন, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি

আপডেট সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬