ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা পটিয়ায় সামাজিক অনুষ্ঠানে এমপি এনামুল হকের সাথে প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাক্ষাৎ আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন — মোসারেফ হোসেন মোল্লা শার্শার সাব-রেজিস্ট্রার অফিসে খাস জমি রেজিস্ট্রি, রাজস্ব ফাঁকি, দলিলে অতিরিক্ত অর্থ আদায় সর্ব বৃহত্তম বেনাপোর স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ

আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন — মোসারেফ হোসেন মোল্লা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার,গোপালগঞ্জ: “আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা।” — এমন দাবি করে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

রবিবার (২১ জুন) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে সদর উপজেলা মুক্তিযোদ্ধারা। এতে শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে মোসারেফ হোসেন মোল্লাকে ‘মুক্তিযোদ্ধা নন’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বক্তারা দাবি করেন, মোসারেফ হোসেন মোল্লার মুক্তিযোদ্ধা নম্বর ০১৩৫০০০৫০৯৪ এবং লাল মুক্তিবার্তা নম্বর ১০৯০১০২৭৮। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত তালিকায় তার নাম রয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় ২ হাজার ১৬১ জন মুক্তিযোদ্ধার মধ্যে তার নাম ১৭১ নম্বরে রয়েছে বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় মোসারেফ হোসেন মোল্লা ও তার ছোট ভাই ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন। অথচ তথ্য যাচাই না করেই তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, বোরহান উদ্দিন শেখ, এনায়েত হোসেন, সবেদ আলী ভুইয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন — মোসারেফ হোসেন মোল্লা

আপডেট সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬