এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’ বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করেছে।
বুধবার ১-৭-২৬ ইং বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার সভাপতি বুবলী আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে আম, জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখা সভাপতি সাংবাদিক কাজী আনিসুল হক হীরা ও সমাজসেবক অর্কো।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি মানুষেরই গাছ লাগানো উচিত। নারীদের মাধ্যমে এই সবুজের বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ উদ্যোগ।
কর্মসূচিতে সংস্থার সদস্য সুবলী আক্তার, তমা, শিউলি, শানান, পিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা নারীদের আত্মনির্ভরশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
শার্শা উপজেলা শিক্ষা অফিসার রেহেনা বানু জানান, দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস করছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাশবন্ধ করে দেওয়া হয়েছে। আমি কয়েকবার সহকারি শিক্ষা অফিসারকে সাথে নিয়ে স্কুল পরিদর্শন করেছি। শ্রেণী সংকটের কারণে স্কুলের বারান্দায় ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের বলা হয়েছে। নতুন ভবনের জন্য ইতোমধ্যে সওয়াল টেস্ট করা হয়েছে। উর্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করার পরও কেন নতুন ভবনের বরাদ্দ আসছে না তা আমাদের বোধগম্য নহে। বরাদ্দ এলেই নতুন ভবনের কাজ শুরু করা হবে।
প্রতিনিধির নাম 











