ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনের ওয়েব সিরিজ পদত্যাগ করলেন উরুগুয়ের প্রধান কোচ জনগণের সহায়তায় সরকার ও বিরোধী দল মিলে এলাকার সমস্যা সমাধান করা হবে যশোরের শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পরিবেশ রক্ষায় ‘আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা’র বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা বিতরণ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ ” বরুড়ায় ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায়   অংশগ্রহণ” পটিয়ার ছনহরা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ কায়সার মিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

টেকনাফের দুর্গম পাহাড়ে র‍্যাব-১৫ মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে র‍্যাব-১৫ ও টেকনাফ মডেল থানার পুলিশের যৌথ অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অপহরণকারী চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব জানায়, গত ২৬ জুন রাতে ফেনী থেকে টেকনাফের হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান (২৩) ও তহিদুল ইসলাম তামিম (১৯)। এ ঘটনায় ২৮ জুন ফেনীর দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২২১) করা হয়। অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয় যে, তারা একটি পাহাড়ি অপহরণকারী চক্রের কবলে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১৫ ও টেকনাফ মডেল থানার পুলিশের যৌথ দল হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও তাদের আস্তানা থেকে চারজন অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন,এ ফেনীর দাগনভূঞা উপজেলার এমাম হোসেন জিসান (২৩), তহিদুল ইসলাম তামিম (১৯), এমাম হোসেন (১৮) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ের আস্তানায় আটকে রাখে এবং পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানে তারা প্রাণে রক্ষা পান।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ

টেকনাফের দুর্গম পাহাড়ে র‍্যাব-১৫ মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার

আপডেট সময় : ০৯:২১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬