মোঃ আমিনুল ইসলামঃ আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারা দেশে ১১ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সূত্রে : এবছর নিয়মিত ও অনিমিত মিলিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বরুড়া উপজেলার মোট ২১ টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন ।
৭টি কলেজ থেকে ১৬২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পয়ালগাছা ডিগ্রী কলেজ থেকে সর্বোচ্চ ৩১১ জন এবং সবচেয়ে কম সংখ্যক ৩১জন পরীক্ষার্থী আনন্দপুর ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭৫ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২টি প্রতিষ্ঠান থেকে ১৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।
এ বছর ও উপজেলায় ছেলে পরীক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থী বেশি এবং গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম ।
মোট ৮টি কেন্দ্রে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর একটা পর্যন্ত । পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন । তবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এক বিশেষ আদেশে – আগামী ২ জুলাই ২০২৬ তারিখ থেকে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের এইচএসসি আলিম , এসএসসি (বিএম /বিএমটি) , এসএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন-কমার্স পরীক্ষা সম্পন্ন নকলমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজন এবং যথাযথভাবে পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা মর্নিং ২৪ কে বলেন, ২ তারিখ এসএসসি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরীক্ষার বিষয়ে সচেতন রয়েছে
ট্যাগ অফিসারদের মাধ্যমে প্রশ্নপত্রের সঠিক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে । প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে । নকলমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র সচিব থেকে শুরু করে পরিদর্শকদের নির্দেশনা দেওয়া হয়েছে ।
প্রতিনিধির নাম 











