ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সঙ্কটে প্রেসক্লাব যশোর আহ্বায়ক, সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২ যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা যশোর মনিরামপুর উপজেলায়  সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি বাসের চালক ও হেলপারকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড এলাকায় উখিয়া থেকে কক্সবাজার সদরগামী ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনের দেখানো স্থান থেকেই এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাসের চালক আকতার হোসেন (২৩), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। অপরজন বাসটির ১৩ বছর বয়সী হেলপার।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সঙ্কটে প্রেসক্লাব যশোর আহ্বায়ক, সদস্য সচিবসহ তিন সদস্যের পদত্যাগ

কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২

আপডেট সময় : ০৬:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬