ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে বারে বিরোধের জেরে দুই যুবক নিহত স্বপ্ন সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই—-একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী সাদুল্লাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মিনুরী জাহান একিন বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী মেয়েদের এগিয়ে নিলেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী চীন-বাংলাদেশ ভোকেশনাল শিক্ষা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় সমঝোতা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিঁধি: যশোর শহরের যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার চালানো অভিযান কোন কাজে আসছে না।

অভিযান পরিচালনা দিন থেকে শুক্রবার পর্যন্ত চারদিন শহরে যানজট কম থাকলেও বৃহস্পতিবার ছিল আগে চেহারায়। এদিন যানজটের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।

তবে এ বিষয়ে প্রশ্ন করলে কোন কথা বলতে চাননি পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। ১৭ আগস্ট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধানের প্রেক্ষিতে যশোর পৌরসভার উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) শহরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ ইজিবাইক, অটোরিক্সা চালকদের শহরে চলাচল না করার জন্য হুশিয়ারী দেয়।

এতে করে সোমবার থেকে বুধবার(২৬আগস্ট) পর্যন্ত শহরে যানজট ছিল না বললেই চলে। শান্তিতে পথচারীরা চলাচল করতে পেরে পৌরসভার অভিযানকে স্বাগত জানায়। তিনদিন পার হতেই বৃহস্পতিবার থেকে শহরে ফের যানজট সৃষ্টি হয়। সকালে ও বিকেলে দুই সময় শহরের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে গাড়িখানা রোডের প্রবেশ মুখে অনেক যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টার যানজটের পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে পথচারীদের। এসময় পথচারীদের বলতে শোনা যায় যানজট নিরসনের কেমন অভিযান চালাচ্ছে পৌরসভা।

পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনকে প্রশ্ন করলে তিনি কিছু বলতে চান নি। শুধু বলেন যিনি অভিযান পরিচালনা করছেন তার কাছে শোনেন। এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, রোববার থেকে যানজট নিরসনে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী

আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬