ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী  সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংসদ আজহারুল ইসলাম মান্নানের আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী টেকনাফে মিয়ানমারে পাচারের আগে ৫ বস্তা সারসহ নৌকা জব্দ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া সিলেটে ভাড়া বাসায় মৌলভীবাজারের তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার- আত্মহত্যা নাকি হত্যা! পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে রিয়াদে সংবাদ সম্মেলন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরর ৪ জন আটক সকল প্রকার অপরাধ ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে – এসপি হাবিবুর রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

যশোর অভয়নগরে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের এক সক্রিয় সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার রানাগাতী গ্রামের একটি সুপারি বাগান থেকে পুলিশ তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

নিহত বাহারুল মল্লিক (৪৬) রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানান, সোমবার সকাল ৯টার দিকে রানাগাতী গ্রামের আব্দুর রশিদের সুপারি বাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ও বাসুয়াড়ী ক্যাম্পের পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাহারুলের মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, বাহারুলের মুখের থুতনিতে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির বুলেট উদ্ধার করা হয়েছে। তাঁর হাঁটু দিয়েও রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

নিহতের ছোট ভাই মামুন মল্লিক বলেন, ‘আমার ভাই চরমপন্থী দলের সঙ্গে জড়িত থাকার কারণে প্রায় ২০ বছর পলাতক ছিল। এ কারণে পরিবারের সঙ্গেও তাঁর কোনো সম্পর্ক ছিল না। গতকাল সোমবার সকালে জানতে পারি, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি সুপারি বাগানে তাঁর লাশ পড়ে আছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না।’

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, নিহত বাহারুল নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন বলে জানা গেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর মুখের থুতনিতে গুলির চিহ্ন পাওয়া গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চার থেকে পাঁচ বছরের মধ্যে ভোলায় সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন মন্ত্রী 

যশোর অভয়নগরে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬