ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির বিজয়া দশমী আজ টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি বরুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ১৯ ব্যবসায়ীর যৌথভাবে ক্রয় করা সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে আতাউর রহমান সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে। একই সঙ্গে ভুক্তভোগীদের কাছে তিন কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
‎
‎এসব অভিযোগের প্রতিবাদে বুধবার দুপুরে সানারপাড় এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজেদের জানমালের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎
‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শাহজাহান বাচ্চু বলেন, ১৯ জন ব্যবসায়ী মিলে বৈধভাবে সম্পত্তিটি ক্রয় করেন। পরে নিজেদের বসবাসের উপযোগী করতে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন তারা।
‎
‎তিনি অভিযোগ করে বলেন, গত ১৯ অক্টোবর আতাউর রহমান সরকার লোকজন নিয়ে ওই সম্পত্তিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় হামলা ও স্থাপনা ভাঙচুরের পাশাপাশি তাদের হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাদের কাছে তিন কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎ভুক্তভোগীরা বলেন, “আমরা কষ্টার্জিত অর্থ দিয়ে বৈধভাবে সম্পত্তি কিনেছি। আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল কিংবা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চাই।”
‎এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি অভিযোগ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
‎
‎ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর থেকে তারা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন তারা।
‎তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
‎
‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান সরকার ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

সিদ্ধিরগঞ্জে হামলা-ভাঙচুর ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি

আপডেট সময় : ১০:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬