ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ বরুড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলল, ঘাতক স্বামী গ্রেফতার সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য শিবপুরে ঝড়ে চোখের জল বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন  মিয়ানমারে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশের পর হাসপাতালে ভর্তি হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক টেকনাফের শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

মিয়ানমারে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশের পর হাসপাতালে ভর্তি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে, পালংখালী বিওপি থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে এবং সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে অবস্থিত।

আহত হামিদ হোসেন সুন্দরী উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক-২৭-এর বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কালাম হোসেন এবং মায়ের নাম মৃত মারিয়া খাতুন।

বিস্ফোরণে আহত হওয়ার পর তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

মিয়ানমারের অভ্যন্তরে কোন গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

মিয়ানমারে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশের পর হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১১:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬