ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের ব্যবসায়ী হাবিবুরের ব্যাখ্যা সোনারগাঁয়ে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার গাঁজা- ইয়াবা উদ্ধার টেকনাফে মাদক সেবন ও স্ত্রীকে মারধর, দুই রোহিঙ্গার কারাদণ্ড কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত হলো এসবিএসি ব্যাংক টেকনাফে বিজিবির অভিযানে ৩ সশস্ত্র ডাকাত আটক অস্ত্র-গুলি ও ইজিবাইক জব্দ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু একান্ত সাক্ষাৎ সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিন পর ১৫ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক ভিকটিমকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ থানাধীন পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর দুপুরে লেদা ক্যাম্প এলাকার নিজ বাসা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপহরণের খবর পাওয়ার পর লেদা এপিবিএন ক্যাম্পের ক্যাম্প সিআইসি শাহরিয়ার বিন মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শাহীন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে পশ্চিম হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অভিযুক্ত সাকিবুল হাসান (২০) কিশোরীকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরে এপিবিএনের সদস্যরা কিশোরীকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারকৃত কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজারের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারা অনুযায়ী তার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

আপডেট সময় : ০৩:২২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬