গাজীপুরের শ্রীপুরের আনসার রোড এলাকায় বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মহাসড়ক আটকে বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উৎপাদন কাজ চলতে থাকা কয়েকটি কারখানায়ও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় এক থেকে দেড়শ জন দুষ্কৃতিকারী একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকায় যান চলাচল আটকে দেয় এবং যানবাহনে হামলা শুরু করে। হামলার পর আশেপাশের কয়েকটি কারখানাতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতির অবনতি ঘটায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কারখানাগুলো শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা কৌশলে সটকে পড়ে। পুলিশ জানায়, হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্তে এবং এ ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে তা উদঘাটনে কাজ শুরু হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রতিনিধির নাম 






















