ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক-২ টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ ২০২৫-২০২৬ অর্থবছরে যশোরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৯ রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে সীমান্তবর্তী কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হ্নীলা বিওপির বিশেষ টহল দল।

আটক মো. শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হ্নীলা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে দুজন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। তবে অপর ব্যক্তি পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১

আপডেট সময় : ০২:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬