ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক যশোর অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ও দপ্তরি আটক-২ টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক -১ ২০২৫-২০২৬ অর্থবছরে যশোরে ১৩২টি সড়ক দুর্ঘটনায় নিহত ১২৯ রামুতে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের দেননগর (ফয়্যারপাড়) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইউসুফ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার ইব্রাহিম ইবু ও সালেহা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউপি সদস্য বোরহান উদ্দিনের সঙ্গে ইউসুফের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ বিরোধের জেরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বোরহান উদ্দিন ইউসুফের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বোরহান উদ্দিনকে আটক করে।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জের (তদন্ত) দায়িত্বে থাকা সঞ্জয় সরকার জানান, অভিযুক্ত বোরহান মেম্বারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বরুড়ায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ইউসুফের, ইউপি সদস্য আটক

আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬