ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোর শার্শা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি চৌকস দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন নামে এক ব্যক্তির ধানক্ষেতের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে ফেলে যাওয়া একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান,উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামীদ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার অভিযান অব্যহত আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ১১:৫৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬