ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি সিএনজির গোপন চেম্বার থেকে ১৩ হাজার ৮০৪টি ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর সিএনজিচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক কিশোরের নাম মো. রাসেল। সে টেকনাফের ৬ নম্বর মিনাবাজার এলাকার মো. হেলালের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় সিএনজির ডান পাশে সন্দেহজনক একটি চেম্বার দেখতে পান তাঁরা। পরে চেম্বারটি খুলে অভিনব কায়দায় লুকানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১৩ হাজার ৮০৪টি ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর জানিয়েছে, হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিল সে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৪১ হাজার ২০০ টাকা।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজির গোপন চেম্বারে ১৩ হাজার ইয়াবা, আটক চালক

আপডেট সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬