ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

জেসুস দে মিগুয়েলের মৃত্যুতে আবেগাপ্লুত জিদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের প্রয়াত ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধান কোচ জিনেদিন জিদান। শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় দল ঘোষণার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

গত ৩ নভেম্বর স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে ৩০ বছর বয়সী দে মিগুয়েল মারাত্মক আঘাত পান। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলেও পরদিন সকালে তিনি মারা যান। প্রাথমিক ময়নাতদন্তে দুর্ঘটনাবশত বুকে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ মাঠের চিকিৎসা প্রটোকল নিয়ে তদন্ত শুরু করেছে।

জিদান সংবাদ সম্মেলনে বলেন, "ঘটনাটি আমাকে ভীষণভাবে মর্মাহত ও স্তব্ধ করে দিয়েছে। ফুটবল মাঠে কেউ কখনও এমন দৃশ্য দেখতে চায় না।" তিনি প্রয়াত স্ট্রাইকারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "জীবনে কখনো যেন কোনো ফুটবল মাঠে এমন ঘটনা আর দেখতে না হয়।"

এদিকে, দে মিগুয়েলকে শ্রদ্ধা জানিয়ে উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচের জন্য ২৩ সদস্যের ফ্রান্স দল ঘোষণা করেছেন জিদান। চোট কাটিয়ে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে দলে ফিরেছেন এবং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড পাবলো পাজিস।

উয়েফা নেশনস লিগে আগামী ১২ নভেম্বর মিলানে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। তিন দিন পর, ১৫ নভেম্বর ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বছরের আন্তর্জাতিক সূচি শেষ করবে জিদানের দল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

জেসুস দে মিগুয়েলের মৃত্যুতে আবেগাপ্লুত জিদান

আপডেট সময় : ০১:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬