বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের আমির হিসেবে শপথ নিয়েছেন মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। শনিবার (৭ নভেম্বর) সকালে নগরের দেওয়ানবাজারে দলটির কার্যালয়ের বিআইএ হলরুমে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে তিনি শপথ নেন।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান।
হামিদুর রহমান আজাদ বলেন, দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। তিনি দায়িত্বশীলদের আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মুহাম্মদ শাহজাহান নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না বলে উল্লেখ করেন। তিনি সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতৃত্বের প্রতি আনুগত্য ও পারস্পরিক আস্থা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমিরের দায়িত্ব একটি গুরুদায়িত্ব ও আমানত। তিনি জেলা জামায়াতের সব পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন।
অনুষ্ঠানে জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহসহ বিভিন্ন দায়িত্বশীল নেতা। উল্লেখ্য, ৪ নভেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করা হয়।
প্রতিনিধির নাম 
























