ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করেন।

পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে ওসি আবদুর রহিমও রয়েছেন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে। ওসি আবদুর রহিম বলেন, হামলার পর পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে এবং ১৬ জনকে গ্রেফতার করে।

পুলিশের অভিযানে মিছিলে অংশ নেওয়া অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৬

আপডেট সময় : ০৬:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬