ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন চট্টগ্রামে বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস গৌরী ক্রিম জব্দ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি পুনরায় আঁকা হলো ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রাড্ডা ক্লিনিক মামলার আসামি বিএনপির মিছিলে, এমপির অভিযোগ প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী এক পরিবারের তিন সদস্যের নেতৃত্বের নজির নিয়ে বাকৃবি উপাচার্যের বক্তব্য ৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি

চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিশুদের বিনোদন এবং চিকিৎসক পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২’ আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার (৭ নভেম্বর) পূর্বাচলের সি শেল রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামি চিন্তাবিদ মুফতী আলী হাসান উসামা।

অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন রাইড, কিডস জোন ও খেলাধুলার ব্যবস্থা ছিল। পাশাপাশি পিঠা উৎসব, নাটিকা, সংগীত পরিবেশনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, চিকিৎসকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও পরিবার ও সন্তানদের জন্য সময় বের করা প্রয়োজন। এ ধরনের আয়োজন পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করে।

সভাপতির বক্তব্যে ডা. মারুফ শাহরিয়ার বলেন, চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য এবং পারস্পরিক যোগাযোগ বাড়ানোই এ আয়োজনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, মাসভিত্তিক ছুটির সুযোগ

চিকিৎসক পরিবারের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কিডস ফেস্টিভ্যাল আয়োজন

আপডেট সময় : ০৯:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬