ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানের মাধ্যমে আনা ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে এসব জিরা ও ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার মুজাহিদ (২৪), চৌগাছা উপজেলার যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ্র দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকের গতিরোধ করা হয়। ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হন।

পরে ট্রাকটি তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের ট্রাকটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জিরার বৈধ আমদানি বা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৪০০ বছরের পুরোনো চড়ুল গাছে আগুন, স্থানীয়দের মধ্যে ক্ষোভ

মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬