ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃতের — পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ এ পৌঁছেছে। রবিবার (৮ নভেম্বর) দেশটির জরুরি উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এটি আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক আটলান্টিক মহাসাগরীয় পথে ঘটে যাওয়া সর্বশেষ নৌকাডুবির ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের এই সংখ্যা চূড়ান্ত নয় বলেও জানানো হয়।

রবিবার সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) জানায়, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার ও বন্ধুত্ব সংস্থা অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ (এডিএইচএ) এএফপিকে দেওয়া এক বিবৃতিতে এ সংখ্যা নিশ্চিত করে। এছাড়া এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়।

রবিবার রাতে জরুরি উদ্ধারকর্মীরা জানান, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে এবং জীবিত উদ্ধার হয়েছেন একজন। তাদের ভাষ্য, এটি একটি প্রাথমিক হিসাব এবং শুক্রবার থেকে হতাহতের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিরোগ বা ছোট সমতল তলাবিশিষ্ট নৌকাটি শনিবার ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে উল্টে যায়। তবে সেনেগালের প্রধান অভিবাসী সহায়তা সংগঠন বোজা ফিইয়ের প্রতিষ্ঠাতা সালিউ দিউফ এএফপিকে জানিয়েছেন, শুক্রবার (৬ নভেম্বর) নৌকাডুবির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতদের সবার জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শনিবার উদ্ধার করা মরদেহগুলোর সবাই সেনেগালের নাগরিক।

অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের কর্তৃপক্ষ শনিবার (৭ নভেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দ্বীপটির কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।

সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোর কর্তৃপক্ষ নৌকাগুলোর যাত্রাস্থলের আশপাশে সমুদ্রপথে টহল জোরদার করেছে। এর ফলে ছোট নৌকাগুলোকে আরও দক্ষিণে গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনির উপকূলের দিকে সরে যেতে হচ্ছে, যা আগে থেকেই বিপজ্জনক এই সমুদ্রযাত্রার সময় ও দূরত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

আপডেট সময় : ১২:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬