ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

সফোসের নতুন প্রযুক্তি: এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তা জোরদার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সফোসের নতুন প্রযুক্তি এআই — কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তির বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস নতুন প্রযুক্তি চালু করেছে। নতুন উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি এনেছে সফোস ফায়ারওয়াল ভি২৩, নতুন এক্সজিএস হার্ডওয়্যার, সফোস নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এনডিআর) সমাধান এবং নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু নতুন সুবিধা।

সফোসের দাবি, এসব প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো এআই সেবার ব্যবহার নিয়ন্ত্রণ, নিরাপদে তথ্য আদান-প্রদান এবং সাইবার হুমকি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করতে পারবে। একই সঙ্গে নেটওয়ার্কের কার্যক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থার মধ্যে সমন্বয় আরও বাড়বে।

এআই প্রযুক্তির ব্যবহার বাড়ায় প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের ধরন ও সাইবার অপরাধীদের হামলার কৌশলে পরিবর্তন আসছে। ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন, ডিভাইস, ক্লাউড সেবা ও এআই সিস্টেমের কারণে নেটওয়ার্কে তথ্য আদান-প্রদানের পরিমাণ বাড়ছে। অন্যদিকে, সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে হামলার লক্ষ্য নির্ধারণ এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা শনাক্ত করার কাজ আরও দ্রুত করতে পারছে।

সফোসের ২০২৬ সালের ‘স্টেট অব র‍্যানসমওয়্যার’ প্রতিবেদন অনুযায়ী, র‍্যানসমওয়্যার হামলার ৬১ শতাংশ ঘটনায় তথ্য এনক্রিপ্ট হওয়ার আগেই ফায়ারওয়াল থেকে সতর্কবার্তা পাওয়া গেছে। এসব সতর্কবার্তার ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থার অন্যান্য অংশও দ্রুত পদক্ষেপ নিতে পারে, যা সাইবার হামলা মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখে।

এআইনির্ভর নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে সফোস নেটওয়ার্কের কার্যক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। সফোস ফিউশনের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা সমাধানের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের সুযোগ রয়েছে। ফলে সম্ভাব্য সাইবার হুমকি দ্রুত শনাক্ত করা এবং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।

সফোস ফায়ারওয়াল ভি২৩ সংস্করণে নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় কার্যক্রম ও সামগ্রিক সক্ষমতা বাড়াতে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সফোস এআই ডিফেন্সের সঙ্গে সমন্বয়ের ফলে প্রতিষ্ঠানগুলো নেটওয়ার্কে এআই সেবার ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে। নতুন এআই অ্যাসিস্ট্যান্ট প্রশাসকদের নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন সেটিংস বুঝতে এবং ফায়ারওয়ালের নিয়ম তৈরিতে সহায়তা করবে।

নতুন সংস্করণে নেটওয়ার্কের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হার্ডওয়্যারভিত্তিক নতুন প্রযুক্তির সাহায্যে নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা আগের তুলনায় ১৩ গুণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। আগে এ ধরনের সমস্যা শনাক্ত করতে প্রায় চার সেকেন্ড সময় লাগলেও নতুন প্রযুক্তিতে তা শনাক্ত করা যাবে মাত্র ৩০০ মিলিসেকেন্ডে।

এ ছাড়া সফোস ফায়ারওয়াল, এনডিআর, ওয়ার্কস্পেস প্রোটেকশন, ওয়্যারলেস ও সুইচ নেটওয়ার্কের সমন্বয়ের মাধ্যমে পুরো নেটওয়ার্ক অবকাঠামো আরও কার্যকরভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে। এর ফলে এআইনির্ভর আধুনিক প্রতিষ্ঠানের জন্য আরও সমন্বিত ও শক্তিশালী সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের

সফোসের নতুন প্রযুক্তি: এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০২:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬