ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, নাগরিকদের ভোগান্তি তিন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ কিশোরগঞ্জের ডাকাত হযরত আলী গ্রেপ্তার, ১৭ মামলার আসামি সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ মুক্তির প্রস্তুতি নাহিদ ইসলামের প্রশ্ন: এমপির বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়নি? ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলার দাবি, কিয়েভে আবাসিক ভবনে আঘাত হামে মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়িয়েছে সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর — দেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সঠিক ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা এবং পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে, যা জাতীয় চাহিদার ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টনের তুলনায় কিছুটা কম। এ ঘাটতি পূরণে কেবল উৎপাদন বাড়ানো যথেষ্ট নয়, পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। খামার পরিচালনায় গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তার জন্য উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

ডেইরি খাতের চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, পর্যাপ্ত কোল্ড-চেইনের অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এ খাতের অন্যতম সমস্যা। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব।

তিনি বলেন, টেকসই ডেইরি খাতের উন্নয়নে সরকার সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এ উদ্যোগের অংশ।

প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০১:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬