ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, নাগরিকদের ভোগান্তি তিন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ কিশোরগঞ্জের ডাকাত হযরত আলী গ্রেপ্তার, ১৭ মামলার আসামি সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ মুক্তির প্রস্তুতি নাহিদ ইসলামের প্রশ্ন: এমপির বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়নি? ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলার দাবি, কিয়েভে আবাসিক ভবনে আঘাত হামে মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়িয়েছে সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শনে কিম জং উন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগত সম্পদ মোতায়েন কার্যক্রম এগিয়ে রাখার লক্ষ্যে দেশের পূর্ব উপকূলে একটি নৌ-ঘাঁটির নির্মাণকাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএন’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেছে।

গত সপ্তাহে ‘সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ’ তৈরির অঙ্গীকারের পর কিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হলো। পারমাণবিক অস্ত্রধারী দেশটি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া নৌবাহিনীর আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দেশটি ৫ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার বা ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করেছে এবং জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

কিম নৌবহরকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি ১০ হাজার টন ওজনের আরও বড় যুদ্ধজাহাজ নির্মাণের অঙ্গীকার করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ইংরেজিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, কিম পূর্ব উপকূলে একটি বড় নৌঘাঁটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ ঘাঁটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘আধুনিক নৌঘাঁটি নির্মাণ আমাদের রাষ্ট্রের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্বের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।’

তিনি আরও বলেন, ‘গুণগত মান বজায় রেখে এটি অবশ্যই সম্পন্ন করতে হবে।’

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায়, নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সমুদ্রতীরবর্তী নির্মাণস্থল ঘুরে দেখছেন কিম। অন্য একটি ছবিতে তাকে ঘিরে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

নতুন নৌঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান ও আয়তনসহ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার উত্তর কোরিয়া নতুন একটি উচ্চগতির টর্পেডো ব্যবস্থা পরীক্ষা করেছে। ২০২৭ সালের শুরুর দিকে এটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

গত বছর পারমাণবিক অস্ত্রধারী দেশটি ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ ঘটায়। বিশেষজ্ঞদের ধারণা, জাহাজটি থেকে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র—উভয় ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ

নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শনে কিম জং উন

আপডেট সময় : ০৩:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬