ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: ডেপুটি স্পিকার মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ সড়ক নিরাপত্তা আইন ও সেফ সিস্টেম এপ্রোচের বাস্তবায়নের আহ্বান নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনায় নাহিদ ইসলামের উদ্বেগ লালবাগ থেকে ছাত্রলীগ নেতার গ্রেপ্তার পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় ১০ কেজি চাল বিক্রির উদ্যোগ ইসি সার্ভারে ৩৫ হাজার জাতীয় পরিচয়পত্র লক, নাগরিকদের ভোগান্তি তিন কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ কিশোরগঞ্জের ডাকাত হযরত আলী গ্রেপ্তার, ১৭ মামলার আসামি সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ মুক্তির প্রস্তুতি নাহিদ ইসলামের প্রশ্ন: এমপির বাড়িতে আগুন লাগানোর পরও আইনশৃঙ্খলার অবনতি হয়নি?

সড়ক নিরাপত্তা আইন ও সেফ সিস্টেম এপ্রোচের বাস্তবায়নের আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সড়ক নিরাপত্তা আইন ও — সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর সড়ক নিরাপত্তা আইন ও সেফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে অনুষ্ঠিত এক তরুণ কর্মশালায় বক্তারা এ বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় সড়ক নিরাপত্তা আইন এবং সেফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) মহাসচিব লিটন এরশাদ সড়ক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ানো যথেষ্ট নয়, বরং সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

লিটন এরশাদ আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে একটি কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন অত্যন্ত জরুরি। আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।

নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি সেফ সিস্টেম এপ্রোচের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনাকে শুধুমাত্র চালকের ভুল হিসেবে দেখা উচিত নয়। দুর্ঘটনার পেছনে সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগসহ নানা বিষয় জড়িত থাকে।

মাহিদ হোসেন মাগফি বলেন, সেফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়ন করতে হবে, যেখানে মানুষের ভুলের সম্ভাবনাকে বিবেচনায় রেখে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা হবে। এর জন্য নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়্যুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।

কর্মশালায় বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশন ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এ সময় তরুণদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ সড়ক গঠনে তাদের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সড়ক ব্যবস্থাপনায় নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: ডেপুটি স্পিকার মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ

সড়ক নিরাপত্তা আইন ও সেফ সিস্টেম এপ্রোচের বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ০৭:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬