ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর ও তেঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

অভিযানকালে খাটুরা গ্রামের ছায়েব আলীর ছেলে আবেদ আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাউজানে চাঁদা দাবি করে হত্যার হুমকি, অভিযোগ থানায়

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-পাইপ ধ্বংস, লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬