ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার খাট ভাঙার পেছনের গল্প শেয়ার করলেন পরিচালক সূরজ বরজাতিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: স্বামী-স্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী সাবেক উপদেষ্টা সাখাওয়াতের মন্তব্য: অন্তর্র্বতী সরকারের সীমাবদ্ধতা ও সংস্কারের প্রয়োজনীয়তা ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের আগুন ধরানো চট্টগ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিন আদালতের নির্দেশে মুক্তি পেলেন বিএনপি কর্মীরাই আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সক্ষম: মীর হেলাল ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শোকের ছায়া নববধূর জীবনে

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কের জজ কোর্টের দক্ষিণ গেট লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে যশোর শহরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড়ের দিক থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছায়। এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি কোর্টের গেটের দেয়ালে বিস্ফোরিত হয়ে বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বলেন, আমি সামনে থেকেই ঘটনাটি দেখেছি। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা প্রেসক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যায়। এদিকে একই রাতে যশোর শহরের আরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরপর এসব বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সংবাদ পেয়ে যশোর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক নুর ইসলাম ঘটনাস্থলে যান এবং দেওয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। তিনি বলেন, কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তিনি জানেন না। ককটেল নিক্ষেপের সংবাদ শুনে তিনি এসেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেছেন, প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনা শুনে তিনি সেখানে যান এবং পুলিশ বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার খাট ভাঙার পেছনের গল্প শেয়ার করলেন পরিচালক সূরজ বরজাতিয়া

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

আপডেট সময় : ১১:০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬